নিউজ ডেস্ক : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার মাতারায় টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জুনিয়র টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের সুখস্মৃতি নিয়ে আজ জয় দিয়েই এশিয়া কাপ শুরু করতে চায় হালিম-আফিফরা।
এর আগে একবারের দেখায় আফগানদের ১০ উইকেটে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। সেটা যুব ওয়ানডেতে। তাই এবারও জয় ছাড়া কিছু ভাবছে না তারা। তবে এবারের দলটা আন্তর্জাতিক কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে এবারই প্রথম। প্রথম ম্যাচটা জিতে গেলে তা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

Be the first to comment on "টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের যুবারা"