শিরোনাম

মেসিকে ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা রোনালদোর আছে : জিদান

নিউজ ডেস্ক : সদ্য ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। সিআর সেভেনকে ‘ক্ষণজন্মা’ উপাধি দিয়ে উচ্ছ্বসিত জিদান বলেছেন আজ বিকেলে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে রোনালদো আরেকবার নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন।

রিয়াল কোচ বলেন, “চতুর্থবারের মতো ব্যালন ডি’অর খেতাব জয় করাটা বিশাল এক অর্জন। এটি সহজ একটি বিষয় নয়। তিনি যা করেছেন তা এককথায় বলতে গেলে বিশাল। পঞ্চমবারের মতো এই খেতাব জয় করার মতো যোগ্যতা তার মধ্যে রয়েছে। সহজ ভাষায় রোনালদো হচ্ছে ক্ষণজন্মা একজন খেলোয়াড়। ”

চলতি সপ্তাহের শুরুতে বর্ষসেরা ফুটবলারের গৌরব অর্জন করেছেন এই পুর্তগিজ সুপারস্টার। যার নেতৃত্বেই জাপান জয় করতে চায় রিয়াল মাদ্রিদ। আজ জাপানে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকার মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

এ ম্যাচকে সামনে রেখে ইয়োকোহামায় এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, “এই ম্যাচটির জন্য দারুণভাবে উজ্জীবিত রোনালদো। যেমনটি অন্যান্য ম্যাচেও তাকে দেখা যায়। এটিও ঠিক যে, রিয়াল মাদ্রিদে বিপুলসংখ্যক তারকা খেলোয়াড় রয়েছে। তবে সে হলো অনেক খেতাবজয়ী বিরল একজন তারকা। ”

ইউরোপে রিয়ালের আধিপত্য বিস্তারে সহায়তা করার পাশাপাশি রোনালদো তার দেশ পর্তুগালকেও পাইয়ে দিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা। যার ফলশ্রুতিতে লিওনেল মেসির রেকর্ড পাঁচবার বর্ষসেরা খেতাবের কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো।

basic-bank

Be the first to comment on "মেসিকে ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা রোনালদোর আছে : জিদান"

Leave a comment

Your email address will not be published.


*