শিরোনাম

টাঙ্গাইলের  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ ॥ আহত ৫

নিউজ ডেস্ক : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর নামকস্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ৪জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ৫জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৬টার দিকে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, নারায়নগঞ্জ থেকে উত্তরবঙ্গের বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামকস্থানে এসে পৌছায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ৪জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ৫জন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "টাঙ্গাইলের  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ ॥ আহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*