নিউজ ডেস্ক : আগে যে বিপাশা বসু টেলিভিশন শো করেননি তা নয়। কিন্তু তিনি যে টেলিভিশনের জন্য আবার কাজ করতে চান, সেকথা সম্প্রতি জানিয়েছেন তিনি।
২০১৫ সালে ডর সবকো লগতা হ্যায় ধারাবাহিকে দেখা গিয়েছিল বিপাশাকে। বড়পর্দার মতো টেলিভিশনেও ভৌতিক জনারকে তুলে ধরেছিলেন তিনি। কিন্তু এবার তিনি রিয়্যালিটি শো করতে চান। বিপাশা জানিয়েছেন, “এই মুহূর্তে আমি রিয়্যালিটি শো করতে চাই। ”
সম্প্রতি ল্যাকমে ফ্যাশন শোয়ে র্যাম্পে হেঁটেছেন বিপাশা। ফাল্গুনী সেন পিককের শো-স্টপার ছিলেন তিনি। তাঁর আউটফিট পছন্দের জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন করণ সিং গ্রোভারকে। বলেছেন, “আসলে ফাল্গুনী দুটো পোশাক পাঠিয়েছিল। করণই এটা পছন্দ করে।

Be the first to comment on "টেলিভিশনে আসতে চান বিপাশা"