নিউজ ডেস্ক : নির্বাচনের আগে বলেছিলেন, দায়িত্বগ্রহণের পর পরই ওবামাকেয়ার বাতিল করাই হবে প্রথম কাজ। আর এখন দায়িত্ব নেওয়ার পর বলছেন, ওবামাকেয়ার এর প্রধান প্রধান নীতি তার খুব বেশি পছন্দ। ওয়ালস্ট্রিট জার্নালকে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই একই মুখে দুই কথা শুনে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আপসের পথে হাঁটতে শুরু করেছেন ট্রাম্প।
ওয়ালস্ট্রিট জার্নালকে ট্রাম্প জানিয়েছেন, বারাক ওবামার সার্বজনীন স্বাস্থ্যবিমা পুরোপুরি বাতিল করবেন না। তবে এর কিছু অংশ সংশোধন করবেন। ট্রাম্প আরো জানিয়েছেন, ওবামার স্বাস্থ্যবিমার বৈষম্য দূর করা সংক্রান্ত বিষয় ও মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত রাখার বিষয়গুলো তার পছন্দ। সে জন্য ‘ওবামাকেয়ার’ এর প্রধান প্রধান নীতি গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই বৈঠকে স্বাস্থ্যবিমা পুরোপুরি বাতিল না করতে ওবামা পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। এর আগে নিজের ওয়েবসাইট থেকে মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার বা প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি মুছে ফেলেন তিনি। যদিও নির্বাচনী প্রচারণার সময় মুসলিম অভিবাসীদের বিতাড়িত বা প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

Be the first to comment on "ট্রাম্পের বিজয়ের পর ‘হেট ক্রাইম’ কি বাড়ছে?"