শিরোনাম

ডা. সহেলী এখন কার বউ? স্ত্রী দাবিদার দুই

নিউজ ডেস্ক : ডা. সহেলী আহমেদ সুইটিকে নিয়ে দুই ডাক্তারের মধ্যে চলছে টানাটানি। দুই স্বামীই সহেলীকে স্ত্রী দাবি করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

প্রশ্ন দেখা দিয়েছে সহেলী এখন কার বউ? অপরদিকে স্বামী থাকা অবস্থায় আবার বিয়ে করায় ডা. সহেলী ফৌজদারি অপরাধ করেছেন মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলায় আগামী ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে আদালতে। মামলার এজাহার জানা গেছে, ডা. সহেলী আহমেদ সুইটি প্রথমে ডা. কাজী মিনহাজুল আবেদীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে তার সাথে বনিবনা না হওয়ায় ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি মগবাজারের কাজীর মাধ্যমে তালাক দেন। মিনহাজুল আবেদীনকে তালাক দেওয়ার পর ডা. সহেলী ডা. মো. মাসুদ ইকবাল নামে আরেক জনের সাথে সম্পর্কে জড়ান। এসময় ডা. সহেলী উচ্চতর শিক্ষার জন্য কানাডা যান। পরে ডা. মাসুদকে কানাডা ডেকে নিয়ে সেখানে ইসলামীক ফাউন্ডেশন অব টরেন্টের কাজী অফিসে বিয়ে করেন। কানাডিয় সিভিল ম্যানেজার বিভাগে ঐ বিয়ের রেজিস্ট্রিও করা হয়।
বিয়ের পর ডা. মাসুদ দেশে ফিরে আসেন। কিছু দিন পর ডা. সহেলীও দেশে ফিরে আসেন। দেশে আসার কিছু দিনপর পর সুইটি মাসুদের অনুমতি ছাড়া ২০১৫ সালের ৯ মার্চ ডা. কাজী মিনহাজুল আবেদিনকে আবার বিয়ে করেন। তবে এই বিয়ের সময় কাবিন নামায় সুইটি নিজেকে তালাকপ্রাপ্তা হিসেবে উল্লেখ করেন। কিন্তু আদালতে ডা. সহেলী এবিষয়ে কোন প্রমান জমা দিতে পারেননি। তার আগে ডা. সহেলী মিনহাজকে তালাক দিয়ে তা প্রত্যাহারের দাবী করেছেন। একই ভাবে একবার ডা. মাসুদকে তালাক দিয়ে সেটিও প্রত্যাহার করেছেন। ফলে মিনহাজের কাছে গিয়েছেন তিন বার এবং মাসুদের কাছে ফিরেছেন দুই বার। শেষ পর্যন্ত তিনি প্রথম স্বামী মিনহাজের কাছেই আছেন।

কিন্তু স্বামী থাকা অস্থায় তথ্য গোপন রেখে পূনরায় কাজী মিনহাজকে বিয়ে করার পর ফৌজদারি দন্ডবিধির ৪৯৮/১০৯ ধারায় শাস্থিযোগ্য অপরাধ সংগঠন করেছে মর্মে গত ৪.১.১৬ ইং তারিখে ডা. মাসুদ ডা. সহেলীর বিরুদ্ধে আদালতে মামলা করেন । একই সাথে সহেলী ফুসলিয়ে বিয়ে করায় ডা. কাজী মিনহাজের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন ডা. মাসুদ। তাদের মধ্যে বিষয়টি নিয়ে কোন সমাধানে আসতে না পারায় আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। কিন্ত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে দেখা যায় মিনহাজুলকে তালাক দেওয়া ও তালাক প্রত্যাহারের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উত্তর সিটি কর্পোরেশনের সালিসি পরিষদে গত ২০১৩ সালের ১৬ এপ্রিল মিনহাজকে প্রদানকৃত তালাক কার্যকর করার জন্য সহেলী অনুরোধ করেছে।

তদন্ত শেষে পিবিআই ডা.সুইটির কর্তৃক ডা. মিনহাজুলকে দেওয়া তালাকের ফটোকপি, সিটি কর্পোরেশন কর্তৃক তালাক প্রত্যাহারের রায়ের কপি, সুইটি তালাক কার্যকর করার জন্য সিটি কর্পোরেশনের শালিসি পরিষদের আদেশ ও মামলার সাক্ষীদের জবানবন্দি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ডা.সহেলী আহমেদ সুইটির স্বামী জীবীত থাকা অস্থায় তাকে তালাক না দিয়ে পূনরায় ডা.মিনহাজুল আবেদিনকে বিয়ে করায় সুইটির বিরুদ্ধে পেনাল কোডের ৮৯৮ ধারায় এবং সহেলী প্ররোচনা দিয়ে বিয়ে করায় ডা.মিনহাজুল আবেদিনকে পেনাল কোডের ৪৮৪ ও ১০৯ ধারায় অপরাধ করেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।

basic-bank

Be the first to comment on "ডা. সহেলী এখন কার বউ? স্ত্রী দাবিদার দুই"

Leave a comment

Your email address will not be published.


*