শিরোনাম

ঢাবিতে ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী নীল দল ৯ অনুষদ ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দল ১টি অনুষদে জয়লাভ করেছে। এর মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থীরা।

 

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, আইন অনুষদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

basic-bank

Be the first to comment on "ঢাবিতে ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়"

Leave a comment

Your email address will not be published.


*