শিরোনাম

তুরস্কে গুলি ও বোমা হামলায় নিহত ১৩

নিউজ ডেস্ক:তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলেরর কুর্দি অধ্যুষিত এলাকার দুটি শহরে বোমা বিস্ফোরণে নয় বেসামরিক এবং ইরাক সীমান্ত থেকে চালানো রকেট ও কামানের গোলাবর্ষণে চার সেনা নিহত হয়েছেন।

বুধবার এসব হামলার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৬১ জন আহত হয়েছেন। এসব হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে তুর্কি কর্তৃপক্ষ।

বুধবার সকালে সীমান্তের ওপারে ইরাকি এলাকা থেকে বিদ্রোহীদের ছোঁড়া রকেট ও কামানের গোলায় চার সেনা নিহত ও নয় সেনা আহত হন। সিরনাক প্রদেশে চালানো এই হামলার জন্য পিকেকে-কে দায়ী করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী।

এছাড়া মারদিন প্রদেশে সিরীয় সীমান্তবর্তী কিজিলতেপি শহরে একটি হাসপাতালের কাছে চালানো দূর-নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে চার বেসামরিক নিহত হন। একটি পুলিশ বাসকে লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে সূত্রগুলো। এতে আরও ৩০ বেসামরিক ও ১০ পুলিশ কর্মকর্তা আহত হন।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম শহর দিয়ারবাকিরে চালানো একটি গাড়িবোমা হামলায় আরও পাঁচ বেসামরিক নিহত হন। সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত পুলিশকে লক্ষ্ করে হামলাটি চালানো হয়েছিল।

টাইগ্রিস নদীর একটি সেতুতে পুলিশের তল্লাশি চৌকির কাছে চালানো এ হামলায় পাঁচ পুলিশ ও সাত বেসামরিক আহত হন।

 

basic-bank

Be the first to comment on "তুরস্কে গুলি ও বোমা হামলায় নিহত ১৩"

Leave a comment

Your email address will not be published.


*