শিরোনাম

ত্রি-দেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক থারাঙ্গা

নিউজ ডেস্ক : জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। যেখানে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল ইনজুরিতে ভুগছেন।
এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশাল পেরেরা। তবে ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকেরা। আগামী ১৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে লঙ্কানরা।
থারাঙ্গা জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পান। যেখানে স্বাগতিকদের শেষ সেশনে হারায় দলটি। সাদা পোশাকে অবশ্য দলনেতার ভূমিকা পালন করছেন স্পিনার রঙ্গনা হেরাথ।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা, নিরোশান দিকওয়ালা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, সেহান জয়সুরিয়া, আসেলা গুনারত্ন, সাচিথ প্যাথরিয়ানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, লাকসান সানদাকান, জেফরি ভ্যান্ডারসি।

basic-bank

Be the first to comment on "ত্রি-দেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক থারাঙ্গা"

Leave a comment

Your email address will not be published.


*