শিরোনাম

দুই মন্ত্রীকে কটুক্তি, ৫৭ ধারায় মামলা

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজী মো. ইকবাল নামে এক আওয়ামী লীগ নেতা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আরজিতে বাদিকে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করা হয়েছে। মামলায় ৫৭ ধারায় অভিযোগ এনে হাজী মোহাম্মদ আলী নামে একজন ফেসবুক ব্যবহারকারীকে আসামি করা হয়েছে। বাদির আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজহারুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, আদালত মামলা গ্রহণ করে কোতয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "দুই মন্ত্রীকে কটুক্তি, ৫৭ ধারায় মামলা"

Leave a comment

Your email address will not be published.


*