শিরোনাম

দ্রুততম ৪ হাজারি ক্লাবে উইলিয়ামসন

নিউজ ডেস্ক : ৯৬ ইনিংসেই ৪ হাজার রানের অনন্য মাইলফলকটি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি এত কম সংখ্যক ইনিংস খেলে গড়লেন এমন বিরল রেকর্ড।

তার এই অনন্য রেকর্ডের দিনে পেছনে পড়ে গেলেন সতীর্থ ওপেনার মার্টিন গাপটিল। কেননা ৪ হাজার রানের ক্লাবে যেতে গাপটিলকে খেলতে হয়েছিল ১১২টি ইনিংস।

সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চে ৩০৮০ রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেছিলেন উইলিয়ামসন। আর ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১২তম ওভারে ব্ল্যাকক্যাপসদের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৪ হাজারি ক্লাবে নাম লেখান এই টপ অর্ডার।

তবে মাইলফলকের দিনে নিজের ইনিংসটি খুব বেশি দূর টেনে নিতে পারেননি উইলিয়ামসন। ১৫তম ওভারে তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন প্যাভিলনে।

উইলিয়ামসনের আগে ৮১ ম্যাচ খেলে ৪ হাজহার ক্লাবের সদস্য হয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা, ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ভিভ রিচার্ড এই ক্লাবের সদস্য হতে খেলেছিলেন ৮৮টি ইনিংস। আর ভারতের ব্যাটিং পিরামিড বিরাট কোহলি নাম লিখিয়েছিলেন ৯৩ ইনিংসে।

উইলিয়ামসনের মতোই ঠিক ৯৬ ইনিংস খেলে সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ এই ক্লাবে প্রবেশ করেছিলেন।

 

basic-bank

Be the first to comment on "দ্রুততম ৪ হাজারি ক্লাবে উইলিয়ামসন"

Leave a comment

Your email address will not be published.


*