শিরোনাম

নওগাঁয় স্বর্প-দংশনে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর সাপাহার উপজেলা সদরের পালপাড়া মহল্লায় বিষধর সাপের কামড়ে রিমু আক্তার(৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিশু রিমু ওই মহল্লার দিন মজুর আলতাফ হোসেনের কন্যা।

জানা গেছে, ঘটনার রাতে বাড়ির সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রিমুর বাঁ পায়ের আঙ্গুলে একটি বিষধর সাপ কামড়ে দিয়ে পালিয়ে যায়। এসময়  সাপের কামড়ে রিমু চিৎকার করতে থাকলে তার পিতা আলতাফ হোসেন জেগে সাপাটিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন এবং সঙ্গে সঙ্গে রিমুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাজশাহীতে নেয়ার পথেই রিমুর মৃত্যু ঘটে।

basic-bank

Be the first to comment on "নওগাঁয় স্বর্প-দংশনে শিশুর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*