শিরোনাম

নরসিংদীতে বিলবোর্ড ভেঙ্গে পড়ে মারা গেলো পরিবহন শ্রমিক

নিউজ ডেস্ক : কাল বৈশাখী ঝড়ে মোবাইল ফোন টেলিটকের একটি বিলবোর্ড ভেঙ্গে পড়ে আওলাদ হোসেন(২৫) নামে এক পরিবহন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নরসিংদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে ।

জানা গেছে চট্রগ্রাম থেকে লবন ভর্তি একটি ট্রাক নরসিংদী বাজারে আসার পথে ওই স্থানে পৌছলে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়।  এ সময় ট্রাকের হেলপার আওলাদ হোসেন এিপল দিয়ে লবন ঢাকতে  ট্রাকের উপরে উঠলে হঠাৎ টেলিটকের  বিলবোর্ডটি ভেঙ্গে তার শরীরের উপরে পড়ে । এবং বিদ্যুত সঞ্চালন বন্ধ হয়ে পুরো এলাকা অন্ধকার হয়ে পড়ে । সরকারী নিষেধাঙ্গা উপেক্ষা করে রাস্তার পার্শ্বে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল । রহস্য জনক কারনে স্থানীয় প্রশাসন বিলবোর্ডটি সড়ানোর কোন উদ্যোগ নেয়নি ।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালকের হেলপার  আওলাদ হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে ।

 নিহতে বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবলের আসগর মিয়ার পুত্র বলে জানা গেছে । এ ব্যপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নরসিংদীতে বিলবোর্ড ভেঙ্গে পড়ে মারা গেলো পরিবহন শ্রমিক"

Leave a comment

Your email address will not be published.


*