শিরোনাম

নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতদের তলব ইসরায়েলের

নিউজ ডেস্ক : ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণের কাজ বন্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘ ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাবটি গৃহীত হওয়ার একদিন পরেই প্রতিশোধ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইসরায়েলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করে তাদের তিরস্কার করতে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা। উল্লেখ্য, নেতানিয়াহু নিজেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী।
বড়দিনের দিন ইসরায়েলের দিক থেকে এ ধরনের প্রতিক্রিয়া নজিরবিহীন। কিন্তু এ থেকে বোঝা যায় ইসরায়েল কতটা ক্রুদ্ধ হয়েছে।
এছাড়া যেসব রাষ্ট্রদূতকে তলব করার আদেশ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ফরাসী, ব্রিটিশ, রুশ, চীনা এবং স্প্যানিশ রাষ্ট্রদূত।
নেতানিয়াহু বলে দিয়েছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মানবেন না।
বরং তিনি বলেছেন, ‘জাতিসংঘের সাথে ইসরায়েলের সম্পর্ক আগামী এক মাসের মধ্যে পুনর্মূল্যায়ন করে দেখার জন্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছি। জাতিসংঘের যেসব সংস্থায় ইসরায়েল যে অর্থ সহায়তা দিচ্ছে সেটাও খতিয়ে দেখার আদেশ দিয়েছি। ’
নিরাপত্তা পরিষদের এ ধরনের সিদ্ধান্তকে তিনি ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘একটু সময় লাগবে এবং এই সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে। ’
ওবামা প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, আমাদের কাছে যে সকল তথ্য রয়েছে, তাতে এটা পরিষ্কার যে ওবামা প্রশাসনই এর পেছনে।

basic-bank

Be the first to comment on "নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতদের তলব ইসরায়েলের"

Leave a comment

Your email address will not be published.


*