শিরোনাম

নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই: তোফায়েল

নিউজ ডেস্ক : দেশে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হবে না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
সচিবালয়ে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর পার্টির মহাসচিব, তাকে অনেক কথা বলতে হয়। যা তিনি নিজে বিশ্বাস করেন না তাও বলতে হয়। তিনি যা বলেন তা নিজেও বিশ্বাস করেন না। সুতরাং বাংলাদেশে নির্বাচন স্থগিত করার ক্ষমতা, নির্বাচন বন্ধ করার ক্ষমতা যে বিএনপির নেই, এটা ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা প্রমাণ করেছে। নির্বাচন বন্ধ করার শক্তি বিএনপির হবে না।’
বিএনপি এ নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচনে আসবে বলেও জানান তোফায়েল।

basic-bank

Be the first to comment on "নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই: তোফায়েল"

Leave a comment

Your email address will not be published.


*