শিরোনাম

নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস সহিংসতা অব্যাহত: রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আগামী ধাপের নির্বাচনগুলোকে কেন্দ্র করে আগের মতোই সরকারের সন্ত্রাস সহিংসতা অব্যাহত রয়েছে।’  বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, ভোট ডাকাতি ও আওয়ামী লীগ কর্তৃক খুন-জখমসহ ব্যাপক সন্ত্রাস-সহিংসতার মধ্য দিয়ে ইতোমধ্যে দেশব্যাপী তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে চতুর্থ, ২৮ মে পঞ্চম এবং ৪ জুন ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ধাপের নির্বাচনগুলোকে কেন্দ্র করে আগের মতোই সন্ত্রাস সহিংসতা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল আব্দুল লতিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু,  পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।

 

basic-bank

Be the first to comment on "নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস সহিংসতা অব্যাহত: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*