শিরোনাম

নিহত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

নিউজ ডেস্ক : ব্রাজিলসহ সারা ফুটবল বিশ্বে এখনও তাজা রয়েছে বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলারদের স্মৃতি। যে ৯ জন বেঁচে ফিরেছেন তাদের এই ভয়াবহ ঘটনা সারাজীবন তাড়া করে ফিরবে। গত ২৮ নভেম্বর সেই দুর্ঘটনায় সর্বমোট ৭১ জন নিহত হয়েছিলেন। নিহত ফুটবলারদের স্মরণে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ম্যাচের।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে রিও ডি জেনিরোতে হওয়া ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে তিতের শিষ্যরা। নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার দুদু। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন ফুটবলার ডিফেন্ডার নেতো, আলান রুসকেল ও গোলরক্ষক জ্যাকসন ফোলমান ও রেডিও ধারাভাষ্যকার রাফায়েল হেনজেল উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। এক পা হারানো গোলরক্ষক ফোলমান হুইলচেয়ারে করে মাঠে আসেন। হেনজেল এই ম্যাচে ও গ্লোবো টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দেন।

basic-bank

Be the first to comment on "নিহত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়"

Leave a comment

Your email address will not be published.


*