শিরোনাম

নুসরাতের কাছে হার মানলেন দেব!

নিউজ ডেস্ক :  বলিউড হোক বা টলিউড, সিনে-ইন্ডাস্ট্রি এতদিন ধরে নায়কদের দাপটই দেখে এসেছে। কাহিনীর কেন্দ্র যেমন নায়কদের দখলে, ইন্ডাস্ট্রিও আবর্তিত হত তাদেরকে ঘিরেই। এতদিন এমনটাই হয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে বদলেছে এই ছবি। বলিপাড়ায় যখন প্রিয়াঙ্কা, দীপিকাদের দাপট, তখন টলিপাড়াতেও কম যান না নায়িকারা। নুসরাত তো হারিয়ে দিলেন দেবকে।

তা কোন ব্যাপারে নুসরাতের কাছে হারলেন দেব? এই মুহূর্তে টলিপাড়ায় একের পর এক কাজ করে চলেছেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় তিনি চূড়ান্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাতেই তার কাছে হার মানলেন টলিপাড়ার প্রায় সকলেই।  ভার্চুয়াল মিডিয়ায় অনুগামীর সংখ্যায় প্রসেনজিৎ, দেব, জিৎ সকলকে ছাপিয়ে গেলেন তিনি। নায়িকাদের মধ্যে প্রায় সকলে, এমনকী তার বন্ধু মিমিও তার কাছে হার মেনেছেন।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীর সংখ্যা ৫.৩ মিলিয়ন। টুইটারে তার ফলোয়ার ১ লাখ ১১ হাজার। ইনস্টাগ্রামে তার অনুগামী ২ লাখ ৬১ হাজার। এই পরিসংখ্যানের ধারের কাছেও নেই কেউ। ঠিক তার পরেই আছেন দেব। তবে ফেসবুকে তার বন্ধু ৩.৬ মিলিয়ন। টুইটারে তাকে ফলো করেন ৩ লাখ ৪২ হাজার জন। ইনস্টাগ্রামে অনুগামী ১০ হাজার। এমনকী টলিউডের বুম্বাদাও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাতে এদের থেকে অনেকটাই পিছনেই আছেন। লাভ এক্সপ্রেস ছবির জুটি দেব-নুসরাত। তবে ভার্চুয়াল দুনিয়ায় জনপ্রিয়তায় নায়ক দেবকে যেন এক্সপ্রেস গতিতেই ছাপিয়ে গেলেন নুসরাত।

সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা তাকে যে সমর্থন দিয়েছেন, সে কারণে সোশ্যাল মিডিয়াতেই তাদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। বলিউডে নারীকেন্দ্রিক ছবির যে ট্রেন্ড চলছে, টলিউডে এখনও অবশ্য সে ছাপ পড়েনি। তবে নুসরাতের এই জনপ্রিয়তা অন্তত দিনবদলের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে এই জনপ্রিয়তাকে পুঁজি করে কাহিনীর কেন্দ্র হয়তো নায়কদের থেকে সরে যেতে পারে নায়িকাদের কাঁধেও।

 

basic-bank

Be the first to comment on "নুসরাতের কাছে হার মানলেন দেব!"

Leave a comment

Your email address will not be published.


*