শিরোনাম

পটুয়াখালীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড

নিউজ ডেস্ক : পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান আজ মঙ্গরবার এক রায়ে মাদক সম্রাট আলতাফ হোসেন ওরফে হাতকাটা আলতাফকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও  ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলার বিবরনে জানা গেছে, পটুয়াখালী জৈনকাঠী এলাকার ঠ্যাংগাই গ্রামের মুনসুর আলীর পুত্র আলতাফ হোসেন ওরফে হাতকাটা আলতাফ নিজ বাড়ীতে দীর্ঘ দিন ধরে ফেনসিডিল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/৭/ ২০১২ তারিখ দুপুর এক টায় জেলা মাদক অধিদপ্তর ও র‌্যাবের সমন্নয়ে একটি বিশেষ দল আলতাফ হোসেনের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘড়ের একটি কক্ষে মাটির নিচ থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্বার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ১৯(১) টেবিল ৩(খ) ধারায় একটি মামলা করেন জেলা মাদক পরিদর্শক কবির হাসান। তদন্ত শেষে আসামী আলতাফ হোসেনের বিরুদ্ধে ২৪/৮/২০১২ তারিখ চার্জশীট  দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ ফেনসিডিল ব্যাবসায়ী আলতাফ হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্বে উক্ত রায় প্রদান করেন।

 

basic-bank

Be the first to comment on "পটুয়াখালীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*