শিরোনাম

পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির

নিউজ ডেস্ক : পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল। এদিন পুঞ্চ জেলায় ব্যাপক মর্টার বর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। তবে ভারতীয় সেনারাও ওই হামলার যোগ্য জবাব দেয়। তবে পাকিস্তানের এদিনের হামলায় ভারতীয় সেনাবাহিনীর কোনও সদস্যের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ভারিতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক মুখপাত্র বলেছেন, “শনিবার বেলা ১২টা নাগাদ পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে পাক সেনাবাহিনী বিনা প্ররোচনায় হামলা চালায়। ৮২ এমএম মর্টার ও অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ”
সেনা সূত্রে আরও জানানো হয়, সেনারাও এই হামলার যোগ্য জবাব দিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাগাতার বিনা প্ররোচনায় ভারতে হামলা চালানোর অভিযোগে পাকিস্তানি ডেপুটি হাই কমিশনারকে সমন পাঠিয়েছে নয়াদিল্লি। তাকে কড়া ভাষায় এই হামলার নিন্দা জানাবে ভারত।

basic-bank

Be the first to comment on "পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির"

Leave a comment

Your email address will not be published.


*