শিরোনাম

পুতিন খুবই স্মার্ট ॥ ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার প্রতিবাদে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে বহিষ্কার করবে না বলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন ঘোষণার পর ট্রাম্প এক টুইট বার্তায় জানান, তিনি জানতেন- রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন খুবই স্মার্ট ।

জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাক করেছে- এমন অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। কিন্তু জবাবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন প্রশংসা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

basic-bank

Be the first to comment on "পুতিন খুবই স্মার্ট ॥ ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*