শিরোনাম

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার কথা ছিল।

কিন্তু তা দাখিল করতে না পারায় আদালতে সময় প্রার্থনা করে মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বিভাগ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি)। আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলে নতুন সময় নির্ধারণ করেন।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ কারণে এটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে চার ঘণ্টা পর ওই বিমানেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। এরপর ২০ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এজাহারভুক্ত আসামিদের সবাইকেই ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*