শিরোনাম

প্রিয়াঙ্কার বিকিনি ছবি নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া আলিয়ার

নিউজ ডেস্ক : সম্প্রতি বিকিনি ছবিতে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা। এরকম বোল্ড লুকে বলিউড অভিনেত্রীদের তেমন দেখা যায় না, বলাবলি শুরু হয়েছিল প্রিয়াঙ্কা ফ্যানদের মধ্যে। কিন্তু, তাতে কী? প্রিয়াঙ্কার বিকিনি ছবি নিয়ে একটুও আগ্রহী নন আলিয়া ভাট। পিগি চপসের বিকিনি প্রসঙ্গ উঠতে অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন তিনি।

সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। সেখানে তাঁকে প্রিয়াঙ্কার বিকিনি লুকস নিয়ে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। প্রশ্ন শুনে অদ্ভুত এক মুখভঙ্গি করেন আলিয়া। তিনি যেন কিছুই শোনেননি, এরকম ভাব এনে প্রশ্নটি এড়িয়ে যান। গোটা দুনিয়া যখন প্রিয়াঙ্কার বিকিনি ছবি নিয়ে এত আলোচনা করছে তখন কোনও প্রতিক্রিয়া না দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন আলিয়া? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তুলছে প্রিয়াঙ্কার ভক্তরা।

যদিও বিকিনি ছবিতে প্রিয়াঙ্কার থেকে কোনও অংশে কম যান না আলিয়া। শান্দার ছবিতে তাঁর বিকিনি ফোটো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। আবার টপলেস ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কার বিকিনি ছবি নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া আলিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*