শিরোনাম

প্লেট চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ দল

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য সুপার মক কাপের ফাইনালে চ্যম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ ফুটবল দল। ফাইনাল ম্যাচে বালাদেশের কিশোররা বেলমারকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ম্যাচের ৩২তম মিনিটে অধিনায়ক ফাহিমের দেওয়া গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আর কোনো পক্ষই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

উল্লেখ্য, সুপার মক কাপে এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে মোট ৩ গোল করলেন অধিনায়ক ফাহিম। সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচের দুটি গোলও ছিল এই মিডফিল্ডারের।

basic-bank

Be the first to comment on "প্লেট চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ দল"

Leave a comment

Your email address will not be published.


*