শিরোনাম

ফিফা বর্ষসেরার তালিকায় রোনালদো-মেসি-বেল

নিউজ ডেস্ক : ফিফা ২০১৬ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য ২৩ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছেন বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। অপরদিকে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তবে এ তালিকায় একমাত্র ডিফেন্ডার হিসেবে আছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
ফিফ আগামী ৯ জানুয়ারি জুরিখে মোট আটটি পুরস্কার দেবে। যেখানে সেরা পুরুষ ও নারী ফুটবলারের পাশাপাশি থাকবে শীর্ষ কোচেরও পুরস্কার। তবে এবারের পুরস্কারটি প্রায় ছয় বছর পর আলাদাভাবে দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ২০১০ সাল থেকে ফ্রেঞ্চ ম্যাগাজিনের সঙ্গে যৌথভাবে ফিফ ব্যালন ডি’অর দেওয়া হয়েছিল। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এবার দুটি প্রতিষ্ঠানই আলাদাভাবে পুরস্কার দিচ্ছে।
ফিফার বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় এবং কোচের পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোট ৫০ শতাংশ ভূমিকা রাখবে। বাকি ৫০ শতাংশে থাকবে অনলাইনে ফুটবলপ্রেমীদের ভোট ও সারা বিশ্বের ২০০ এর বেশি গণমাধ্যম কর্মীদের।
২০১৬ ফিফা বর্ষসেরা পুরস্কারের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা:
লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), নেইমার (বার্সেলোনা), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), অ্যান্তোনিও গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এন’গোলো কান্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ), রিয়াদ মাহরেজ (লিচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জি রামোস (রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেজ (আর্সেনাল), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি)।

basic-bank

Be the first to comment on "ফিফা বর্ষসেরার তালিকায় রোনালদো-মেসি-বেল"

Leave a comment

Your email address will not be published.


*