শিরোনাম

রোহিত শর্মা অজি সিরিজেও শঙ্কায়

নিউজ ডেস্ক : ইংল্যান্ড সিরিজে বাদের তালিকায় পড়েছেন, এবার আগামী বছর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজেও রোহিত শর্মাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে শেষ ওয়ান ডে-তে রান গুরুতর চোট পান তিনি। সম্ভবত অস্ত্রোপচার দরকার তার।
এ দিন বিসিআইয়ের পক্ষ থেকে এক প্রেস রিলিজে বলা হয়, রোহিতকে লন্ডনে পাঠানো হচ্ছে ডাক্তারি পরীক্ষার জন্য। অন্তত দশ থেকে বারো সপ্তাহ তার পক্ষে মাঠে নামা সম্ভব হবে না। আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া আসছে ভারতে চার টেস্টের সিরিজ খেলতে। সেখানেও রোহিতকে পাওয়া নিয়ে তাই সংশয় দেখা দিয়েছে।
রোহিত পরে নিজেও বলেন, ‘আগামী দু’একদিনে ছবিটা পরিষ্কার হবে। তবে সাড়ে তিন মাস আমি ক্রিকেটে নেই।’’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল ইতোমধ্যেই ঘোষণা হয়েছে । তবে ফিটনেস ভালো না হওয়ায় জায়গা হয়নি রোহিত শর্মার। আর পুরো সিরিজেই তিনি যে আর খেলতে পারবেন না তাও নিশ্চিত হয়ে গিয়েছে। রোহিতকে ছিটকে যেতে হল পেশীর চোটের কারণে।
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া রোহিত থেকে এখনও পর্যন্ত ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন। দুটো সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ মোট ১১৮৪ রান করেছেন তিনি। তার পর কিছুটা সময় অফফর্ম কাটিয়ে আবার ফিরেছিলেন। চোটের জন্য সেই ফেরা বড় ধাক্কা খেল।
রাজকোটে আগামী ৯ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্ট শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

basic-bank

Be the first to comment on "রোহিত শর্মা অজি সিরিজেও শঙ্কায়"

Leave a comment

Your email address will not be published.


*