শিরোনাম

বরিশালের বিপক্ষে ১৮৫ রান চিটাগংয়ের

নিউজ ডেস্ক : ৩ নভেম্বর। ঢাকা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। আগে ব্যাট করে চিটাগং ভাইকিংস তামিম ইকবালের ৭৫ রানে ভর করে তুলল ৩ উইকেটে ১৬৩ রান। ডেভিড মালান ও শাহরিয়ার নাফীসের ফিফটিতে ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতল বরিশাল বুলস। এবার চিটাগংয়ের নিজের ডেরায় খেলা। চট্টগ্রামে মঙ্গলবার বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় চিটাগং তুলেছে ৫ উইকেটে ১৮৫ রান। এবার জিততে পারবো তো?

আগের দিনই বড় রান তাড়া করে জিতেছে চিটাগং। সেই ধারাবাহিকতায় এবার ৫ উইকেটে ১৮৫ রান তুলেছে। এই বছরের আসরে সর্বোচ্চ ১৮৪ রানের টার্গেট তাড়া করে জেতার রেকর্ড চিটাগংয়েরই। সোমবারের। সুতরাং, টানা তৃতীয় জয়ের কাজ তামিমরা ব্যাটিংয়ে অনেকটা এগিয়ে রাখলেন। ৭ ম্যাচে এখন চিটাগংয়ের ৬ পয়েন্ট। বরিশালের ৬ পয়েন্ট এক ম্যাচ কম খেলে।

এই সংগ্রহে শোয়েব মালিকের নামটা জ্বলজ্বল করছে। ৩০ বলে ৯ বাউন্ডারি ২ ছক্কায় ৬৩ রান। আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। মারতে গিয়ে। বিপিএলে নিজের প্রথম ফিফটি করা পাকিস্তানি ব্যাটসম্যান আগের ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন। তার সাথে এই ম্যাচে চিটাগংয়ের ইনিংস সর্বোচ্চ রানটা অবশ্য ক্যারিবিয়ান ডোয়াইন স্মিথের। এই ওপেনার ৪৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রানের বিধ্বংসী ইনিংসই খেলেছেন। অধিনায়ক তামিম নিজে করে গেছেন ১৯ রান।

বেধড়ক পিটুনি খেয়েছেন বরিশালের প্রায় সব বোলারই। কামরুল ইসলাম রাব্বি তুলনায় ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়ে সফল বোলার। তাইজুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। সমান ওভারে আবু হায়দার ৩৭ রান। থিসারা পেরেরা ৪ ওভারে ৩৭ রান দিলেও ২ উইকটে নিয়েছেন। সবচেয়ে বাজে অবস্থা রায়ান এমরিটের। ৪ ওভারে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৪১। আগের দুই ম্যাচ হারা বরিশালের ব্যাটসম্যানদের সামনে কঠিন কাজ এখন।

basic-bank

Be the first to comment on "বরিশালের বিপক্ষে ১৮৫ রান চিটাগংয়ের"

Leave a comment

Your email address will not be published.


*