শিরোনাম

বিজ্ঞাপনের প্রচার করতে গিয়ে বিপাকে সানিয়া মির্জা

নিউজ ডেস্ক : সানিয়া মির্জা একেবারে আত্মঘাতী গোল করে বসলেন। বিজ্ঞাপনের প্রচার করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন তিনি। টেনিসের গ্ল্যামকুইন চিনা ফোন ‘ওয়ান প্লাস থ্রিটি’-র প্রমোশন করেছিলেন নিজের টুইটারে। সানিয়া সেখানে লেখেন যে, আমি সেরকম টেক বুঝি না। কিন্তু শেষ কয়েক মাস ওয়ান প্লাস থ্রিটি ব্যবহার করে খুব খুশি।

সানিয়া এই ‘পেইড টুইট’ করেই খোরাক হলেন সোশাল মিডিয়ায়। ঘটনাচক্রে সানিয়া এই পোস্টটি করেছেন নিজের আইফোনটি থেকেই। টুইট করার পরেই সেখানে স্পষ্ট লেখা দেখিয়ে দিয়েছে যে,ভায়া টুইটার ফর আইফোন। আর সানিয়ার এই খেলাটা সকলের চোখের সামনে চলে এসেছে। সানিয়া টুইটটি মুছে ফেলেলেও, সমালোচকরা সেটি প্রিন্ট স্ক্রিন করেই রেখে দিয়েছিলেন। যা পরে তারা টুইটারে পোস্ট করেন সানিয়াকে ট্যাগ করে।

সানিয়ার অপমান সহ্য করতে না-পেরে এগিয়ে আসেন দেশের প্রথম সারির মহিলা ক্রীড়া সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার। তিনি টুইট করে লেখেন, অন্তর্বাস বিক্রি করেও পয়সা পাওয়া যায়। আর সেটা সে নিজের জন্য নয়, পরিবারের জন্যই করে। সানিয়া মির্জাকে নিয়ে মজা করার আগে বিষয়টা মাথায় রাখা উচিত।

basic-bank

Be the first to comment on "বিজ্ঞাপনের প্রচার করতে গিয়ে বিপাকে সানিয়া মির্জা"

Leave a comment

Your email address will not be published.


*