নিজস্ব প্রতিবেদক : একই মঞ্চে সরকার ও বিরোধী দলের নেতাদের সরব উপস্থিতিতে পালিত হয়েছে বৃহত্তর ময়মনসিংহ দিবস-২০১৬। শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সরকারের জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ময়মনসিংহ দিবস-২০১৬ উপলক্ষে সকলকে অভিনন্দন জানান। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকা এ উৎসব আয়োজন করে। উৎসব উদ্বোধন করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ময়মনসিংহ দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন জানান।
উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিডি নিউজের উপদেষ্টা সম্পাদক আমানুল্লা কবির, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ।
সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক রাহাত খান।
বৃহত্তর ময়মনসিংহ দিবস উদযাপিত

Be the first to comment on "বৃহত্তর ময়মনসিংহ দিবস উদযাপিত"