শিরোনাম

ব্যক্তিগত বেদনার কারণে আড়ালে চলে গিয়েছিলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক : ব্যক্তিগত বেদনার কথা দর্শক-ভক্তদের জানাতে চাননি বলেই আড়ালে চলে গিয়েছিলেন অপু বিশ্বাস। তবে সব প্রশ্নের উত্তর দেবেন অপু। একটু অপেক্ষা করতে বললেন এজন্য। শাকিবকে ঘিরে যে আলোচনা ছড়িয়েছে সেই প্রশ্নের উত্তরে অপু বলেন, শাকিবের সামনে আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব।

ঢাকায় চলচ্চিত্রের কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ ৯ মাস পর ঢাকায় ফিরেছেন। এতদিন তিনি কোথায় ছিলেন, তা নিয়ে মুখ খোলেননি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এ সম্মেলনের মাধ্যমে এতদিন কোথায় ছিলেন এবং কেন ছিলেন, এ বিষয়ে বিস্তারিত বলবেন

আগামী মাস থেকেই সিনেমার শুটিংয়ে দেখা যেতে পারে এ নায়িকাকে। আপাতত যে সিনেমাগুলো অপুর জন্য থেকে আছে সেগুলো শেষ করতে চান। পরে নতুন সিনেমায় কাজ করার ব্যাপারে ভাববেন। এমনটাই জানিয়েছেন অপু। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন অপু। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

শাকিব-অপু জুটি ঢালিউডে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেন। অপুর ক্যারিয়ারের প্রায় সব সিনেমায় নায়ক শাকিব। কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যান এই তারকা। বর্তমানে অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ শিরোনামের ছবিটি অপুর শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করছেন জি সরকার। এ ছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের ছবির শুটিং অপুর কারণে আটকে আছে।

basic-bank

Be the first to comment on "ব্যক্তিগত বেদনার কারণে আড়ালে চলে গিয়েছিলেন অপু বিশ্বাস"

Leave a comment

Your email address will not be published.


*