শিরোনাম

বড় জয়ে সেমিতে আর্সেনাল

নিউজ ডেস্ক : পঞ্চম সারির দল লিংকন সিটির বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জিতে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে হেরে ছিটকে পড়ায় খুব চাপের মুখে আর্সেন ভেঙ্গারের দল। শনিবার পাওয়া বিশাল জয়ে কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। চাপের মুখে থাকা কোচ ওয়েঙ্গারও কিছুটা স্বস্তিতে!
প্রথমার্ধের যোগ করা সময়ে থিও ওয়ালকোটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। ৫৩ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করেন অলিভিয়ের জিরুদ। পাঁচ মিনিট বাদে লিংকন ডিফেন্ডার লুক ওয়াটারফল আত্মঘাতী গোল করে বসেন। ৭২ মিনিটে আলেক্সিস সানচেজ ও তিন মিনিট পর স্কোরশিটে নাম লেখান অ্যারন রামসি।

basic-bank

Be the first to comment on "বড় জয়ে সেমিতে আর্সেনাল"

Leave a comment

Your email address will not be published.


*