শিরোনাম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক : দুই দিনের সফরে আজ বুধবার বাংলাদেশে আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগ দৃঢ় করার লক্ষ্যে মনোহর এ সফরে আসছেন। ঢাকায় আজ মনোহর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

আগামীকাল বৃহস্পতিবার মনোহর পারিকর তাঁর দেশের কোস্টগার্ডের প্রধানের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উপপ্রধানের সঙ্গে চট্টগ্রামে সামরিক একাডেমি পরিদর্শন করবেন। একই দিনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, মনোহরের সফরের লক্ষ্য হচ্ছে ভারত-বাংলাদেশ নিরাপত্তা সম্পর্ক আরো জোরদার। এ ছাড়া আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্ভাবনাকে আরো দৃঢ় করা। কর্মকর্তারা আরো জানান, মনোহরের এ মাসের শুরুতেই বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু তা বিলম্বিত হলো।

basic-bank

Be the first to comment on "ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন আজ"

Leave a comment

Your email address will not be published.


*