শিরোনাম

মন্ত্রিসভায় তিন আইনের খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক : হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটসহ তিনটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অপর দুটি আইন হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সভা এ তিনটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় মহাপরিকল্পনার (মাস্টার প্ল্যান) আওতাভুক্ত জমি বিধি অনুযায়ী ব্যবহার না করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এ বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পদে থেকে কেউ কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। তা করলে সাজা হিসেবে সর্বনিম্ন দুই বছরে কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সীমানাপ্রাচীর বা পিলার কেউ বেআইনিভাবে অপসারণ করলে পাঁচ লাখ টাকা জরিমানা হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল ২০০ টাকা।

basic-bank

Be the first to comment on "মন্ত্রিসভায় তিন আইনের খসড়া অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*