শিরোনাম

মাগুরায় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক

নিউজ ডেস্ক : মাগুরায় জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা বলেন, আটককৃতদের বাড়ি মাগুরার জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে কেউ কেউ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। কোনো নাশকতার পরিকল্পনার উদ্দেশে তারা ওখানে জড়ো হয়েছিল কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তিকে পুলিশ হয়রানি করবে না। যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "মাগুরায় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক"

Leave a comment

Your email address will not be published.


*