শিরোনাম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

নিউজ ডেস্ক : মাগুরা-যশোর সড়কের ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে খোদেজা খাতুন (৪০) ও ছুটু বিবি (৭০) নামের দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। আজ শনিবার ভোরে ওই সড়কের মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মাসুদ হোসেন জানান, ভোরে ফরিদপুর থেকে ভারতের আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন তারা। এ সময় মঘির ঢাল এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে খোদেজা খাতুন ও ছুটু বিবি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আটজন। আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। হতাহতদের বাড়ি ফরিদপুরের চেনাপোতা গ্রামে।

এ ব্যাপারে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান জানান, নিহত দুইজনের লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটিকে কোনও যানবহন ধাক্কা দিয়েছে কিনা কিংবা কীভাবে দুর্ঘটনা ঘটেছে- তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে শুধু মাইক্রোবাসটিই রয়েছে। মাইক্রোবাসের চালকসহ আহতদের অধিকাংশই গুরুতর জখম হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮"

Leave a comment

Your email address will not be published.


*