নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মোঃ আরজু মিয়া (২৪) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল রহিম মিয়া। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় থাকতেন। সেখানে তার মাংসের দোকান ছিল। নিহত আরজু মিয়ার দোকানের পার্শ্ববর্তী দোকানের এক ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার সকালে আরজু মিয়া মিরপুর ১৩ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তার মাংসের দোকানে সকালে কাজ করছিলেন। এ সময় দোকানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু

Be the first to comment on "মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু"