শিরোনাম

মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক:যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।

 তারা বলছেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে ব্যা রিস্টার আহমেদ বিন কাসেমকে নিয়ে যায়।

আহমেদের স্ত্রী তাহমিনা আখতারের বরাত দিয়ে ওই বাসায় কেয়ার টেকার মফিদুল ইসলাম বলেন, পাঁচজন লোক এসে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে নিয়ে গেছে।

তবে মিরপুর পুলিশের উপ কমিশনার মাসুদ আহমেদ বলেছেন, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (গণমাধ্যম) বুধবার সকালে বলেন, বিষয়টি আমাদের জানা নাই।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্যা মীর কাসেম আলী এখন রিভিউ শুনানির অপেক্ষায় আছ্নে।

গত ২৫ জুলাই এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনে তা এক মাস পিছিয়ে ২৪ অগাস্ট দিন ঠিক করেছে উচ্চ আদালত।

জামায়াতের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের এটাই আইনি লড়াইয়ের শেষ সুযোগ। রিভিউ আবেদন নাকচ হলে ফাঁসি এড়াতে তিনি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

৬৩ বছর বয়সী মীর কাসেম এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। রিভিউ খারিজ হলে এবং তিনি প্রাণভিক্ষা না চাইলে কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হলে মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না।

 

basic-bank

Be the first to comment on "মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*