নিউজ ডেস্ক : রাজারবাগে বিনম্র শ্রদ্ধা ও পরম ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর পুলিশ সদস্যদের স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (২৬ মার্চ) সকালে ৪৭তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ যোদ্ধাদের প্রতি সম্মান জানান। পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নেতারা শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দেয়। বিউগলে বাজতে থাকে করুণ সুর। ঢাকায় অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা ও এএসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিলো, তখন থেমে থাকেননি তৎকালীন পুলিশে কর্মরত বাঙালি সদস্যরা। গর্জে উঠেছিল তাদের থ্রি নট থ্রি রাইফেল। তারাই রাজারবাগে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন। পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়।
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধকারী শহীদ পুলিশদের স্মরণ

Be the first to comment on "মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধকারী শহীদ পুলিশদের স্মরণ"