শিরোনাম

মেসি-সুয়ারেস জেতাল বার্সাকে

নিউজ ডেস্ক : ধারাবাহিকভাবে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন মেসি। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করানো তো আছেই।

বার্সা সুপারস্টার মেসি আর এমএসএন এর অন্যতম সুয়ারেসের গোলে লাস পালমাসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেল বার্সা। ক্যাম্প ন্যু তে ৫-০ গোলে অতিথিদের বিধ্বস্ত করল লুইস এনরিকের শিষ্যরা। একটি করে গোল করেন মেসি, তুরান ও আলেইশ ভিদাল।
শনিবার রাতের ম্যাচে ১৪তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডান-দিকের বাইলাইনের কাছ থেকে বাড়ানো বল প্রথম শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান সুয়ারেস। এরপর প্রথমার্ধে আর সাফল্য মেলেনি। ৪৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাঁ-দিক থেকে রাফিনিয়ার আড়াআড়ি শট গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এরপর ২ মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে বসে অতিথিরা। ৫৭তম মিনিটে রাফিনিয়ার ছোট পাস পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেস। দলের চতুর্থ গোলে তার হ্যাটট্রিকও হতে পারতো; কিন্তু তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ভারাস, ফিরতি বল জালে পাঠান তুরান। ৮০তম মিনিটে নিখুঁত প্লেসিং শটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যালেইশ ভিদাল।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।

basic-bank

Be the first to comment on "মেসি-সুয়ারেস জেতাল বার্সাকে"

Leave a comment

Your email address will not be published.


*