শিরোনাম

ময়মনসিংহে পিকআপচাপায় ৩ পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)। ভালুকা থানার ওসি মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী রাসেল স্পিলিং মিলের সামনে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতরা কাঠালী রাসেল স্পিলিং মিলের শ্রমিক।

 

basic-bank

Be the first to comment on "ময়মনসিংহে পিকআপচাপায় ৩ পথচারীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*