শিরোনাম

মেহেদীর সাথে বিপিএলে খেলতে মুখিয়ে স্যামি

নিউজ ডেস্ক : ইংল্যান্ডকে স্পিনে গুড়িয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজ এখন বিশ্ব ক্রিকেটেরই তারকা। আর তরুণ এই উদয়ীমান খেলোয়াড়ের সাথে এক দলে খেলতে তর সইছে না ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামির।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে স্যামি নিয়মিত মুখ। ক্যারিবিয়ান অল-রাউন্ডার খেলবেন রাজশাহী কিংসের হয়ে। মেহেদী প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিপিএলে। তার দলও রাজশাহী কিংস। স্যামি সেখানে তার সতীর্থ থাকছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বছরের মেহেদীর পারফরম্যান্স মন দিয়ে দেখেছেন স্যামি। আর সব দেখেশুনে স্যামি টুইট করেছেন মেহেদীর কথা জানিয়ে, “এই শিহরণ জাগানো প্রতিভার সাথে মাঠে নামতে তর সইছে না আমার।” বাংলাদেশের পথে রওনা হওয়ার খবরও দিয়েছেন স্যামি।

 

basic-bank

Be the first to comment on "মেহেদীর সাথে বিপিএলে খেলতে মুখিয়ে স্যামি"

Leave a comment

Your email address will not be published.


*