নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)। ভালুকা থানার ওসি মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী রাসেল স্পিলিং মিলের সামনে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতরা কাঠালী রাসেল স্পিলিং মিলের শ্রমিক।

Be the first to comment on "ময়মনসিংহে পিকআপচাপায় ৩ পথচারীর মৃত্যু"