শিরোনাম

যৌনতার সময় সঙ্গী-সঙ্গিনীকে কেন ভুল নামে ডাকে মানুষ?

নিউজ ডেস্ক : বিষয়টা অনেকের কাছে অস্বস্তিকর। আবার অনেকে তো রীতিমতো সন্দেহ করে বসেন।

কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এটা হওয়ার কারণ আছে। সমস্যাটি হলো, যৌনতার সময় সঙ্গী-সঙ্গিনীকে ভুল নামে ডাকা। এই ঘটনা অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিকভাবেই ঘটতে পারে।
ড. জিম ফাউস বলেন, আসলে ভুল নাম বললে অনেকেই মনে করেন, সঙ্গী বা সঙ্গিনী তার অন্য কোনো প্রেমিক-প্রেমিকার নাম বলছেন। অনেকে ভাবেন, এটা ইচ্ছা করে বা ভুল করে বলা হয়েছে। কিন্তু বিষয়টি ভুল। এই কাজটি মস্তিষ্ক এমনিতেই করে ফেলে যেখানে কোন নিয়ন্ত্রণ থাকে না। মানুষ যখন আনন্দ উপভোগের চরম অবস্থায় থাকে, তখন মাথায় এলোমেলোভাবে অন্যান্য বিষয়ে চলে আসতে পারে। কারণ আপনি এমন এক অবস্থায় রয়েছেন যা সব সময় আসে না।

আবার এও সত্য যে, যৌনকর্মের মাঝে পুরনো সময়ের স্মৃতি মনে পড়ে যেতে পারে। এ ক্ষেত্রে মস্তিষ্ককে বাধা দেওয়া যায় না বলেও জানান ড. জিম ফাউস।

তিনি আরো বলেন, কিন্তু বিষয়টি অপরের জন্য অপমানজনক। কারণ, সঙ্গী-সঙ্গিনীর সাথে সবচেয়ে স্পর্শকাতর ও অন্তরঙ্গ মুহূর্তে কারো মুখ থেকে যদি তার সাবেকের নাম বের হয়, তবে তা মেনে নেওয়া যায় না। এতে মনে হতেই পারে যে, তার মুখ থেকে সেই ব্যক্তির নামই বের হচ্ছে যার সঙ্গে তার একই ধরনের সময় কেটেছে। ওই ব্যক্তি তাকে এমনই অনুভূতি দিয়েছেন এবং সেই স্মৃতি এখনো উজ্জ্বল হয়ে রয়েছে। এটা যেকোনো মানুষকে আহত করতে পারে। যৌনতা আগের সঙ্গী-সঙ্গিনীর সাথে একই ধরনের উত্তেজনার কথা মনে করিয়ে দিতে পারে।

বিজ্ঞানীরা দেখার চেষ্টা করেছেন, কেন কেউ দুর্ঘটনাক্রমে তার সাবেকের নাম ধরে ডেকে ফেলেন? কিন্তু অন্য কারো নাম ধরে কেন ডাকেন না? অনেক মানুষই নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন যে, যৌনতার সময় তারা যেকোনো চিন্তা রীতিমতো বাদ দিয়ে দেন। তখন কেবল আগের একই ঘটনার কথাই মনে আসে। কিংবা কিছুই মনে আসে না।

নেদরল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের বিশেষজ্ঞ গার্ট হোলসটেজে জানান, বিশেষ কারে নারীরা অর্গাজমের মুহূর্তে কোনো কিছুই অনুভব করতে পারেন না। ওই মুহূর্তে তাদের আবেগগত কোন অনুভূতি থাকে না। তাই বলা যায়, এসব অস্বস্তিকর ভুল নাম উঠে আসতে পারে অর্গাজমের সময়। মারাত্মক উত্তেজনাকর অর্গাজমের সময় মনের ওপর নিয়ন্ত্রণ হারানোটা একেবারেই স্বাভাবিক বিষয়।

কিন্তু এই বাজে অবস্থা থেকে দূরে থাকতে কি করা যায়? আসলে এই ভুলের বিষয়ে প্রথম থেকেই সচেতন থাকতে হবে সবাইকে। এ বিষয়টি মাথায় ঢুকিয়ে নিলে তা স্মৃতিতে থেকে যাবে। তখন অবচেতন মন থেকেই হয়তো এসব নাম উচ্চারণ থেকে দূরে থাকবেন আপনি। সূত্র: ইনডিপেনডেন্ট

basic-bank

Be the first to comment on "যৌনতার সময় সঙ্গী-সঙ্গিনীকে কেন ভুল নামে ডাকে মানুষ?"

Leave a comment

Your email address will not be published.


*