শিরোনাম

রংপুরে শিশু হত্যার রায়ে মা ও সৎ বাবার মৃত্যুদন্ড

নিউজ ডেস্ক : পাঁচ বছরের শিশু উল্লাস ওরফে বেলাল চন্দ্রকে হত্যা মামলার রায়ে মা আদুরী রানী ও সৎ বাবা বিপিন চন্দ্রকে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় প্রদান করেন। আসামীর মধ্যে আদুরী রানী পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায় ২০১৪ সালের ১১ এপ্রিল আসামী আদুরী রানী তার ৫ বছরের শিশু পুত্র উল্লাস চন্দ্রকে বাড়ির কাছে খেলতে থাকা কালিন তাকে কোলে করে বাড়িতে নিয়ে এসে তাদের গোয়াল ঘরে দ্বিতীয় স্বামী বিপিন চন্দ্রসহ দুজনে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে নৃশংস ভাবে হত্যা করে। এর পর শিশু উল্লাসের লাশ গোয়াল ঘরে গর্ত খুড়ে সেখানে পুঁতে রেখে সিমেন্ট বালি দিয়ে মেঝে প্লাষ্টার করে দেয়। এলাকবাসী অভিযোগে ঘটনাটি তদন্ত করে মিঠাপুকুর থানার এস আই মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছিল। এই মামলায় ১৫  জন সাক্ষীর সাক্ষ্য প্রমান ও জেরা শেষে আদালত উক্ত রায় প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "রংপুরে শিশু হত্যার রায়ে মা ও সৎ বাবার মৃত্যুদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*