শিরোনাম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত দুই

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ও গেন্ডারিয়া এলাকায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু ও এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মৃদুল। সে মিরপুরের পল্লবীর একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। মৃদুলের বাবা পেশায় ইলেকট্রিশিয়ান। একা বাসায় থেকে ইলেকট্রিশিয়ান বাবার যন্ত্রপাতি নিয়ে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায় বলে জানিয়েছেন তার বাবা আবুল কালাম।

মৃদুলরা পল্লবীর ৭ নম্বর রোডের মল্লিকা হাউজিংয়ের একটি বাসায় থাকতো।

আবুল কালাম জানান, রাতে তিনি ও তার স্ত্রী বাসায় ছিলেন না। রাতে ফিরে দেখেন তার ছেলে মেঝেতে লুটিয়ে পড়ে আছে। রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গেন্ডারিয়ার ঢালকানগর লেন এলাকার একটি বাসায় কাজ করতে গিয়ে নিহত হয়েছেন নবীন নামে এক ইলেকট্রিশিয়ান। শনিবার সকাল ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীন জুরাইন বাজার এলাকার একটি দোকানে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত দুই"

Leave a comment

Your email address will not be published.


*