নিউজ ডেস্ক : স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার ঘটনায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।
সোমবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দিন।
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে পূর্বপরিকল্পিতভাবে গত ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুট ওভারব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশা ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় স্কুল থেকে রিশা পুরান ঢাকার বাসায় ফিরছিল। মুমূর্ষু অবস্থায় রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে ওবায়দুলকে আসামি করে রমনা থানায় মামলা করেন। ৩১ আগস্ট নীলফামারীর ডোমার থেকে স্থানীয়দের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে পুলিশ। তাকে ঢাকায় এনে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিশা হত্যায় নিজেকে জড়িয়ে ৫ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওবায়দুল। বর্তমানে সে কারাগারে।
রিশা হত্যা : ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র

Be the first to comment on "রিশা হত্যা : ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র"