নিউজ ডেস্ক : আলফ্রেডো ডি স্টিফানো থেকে শুরু করে পাঁচবার ইউরোপিয়ান কাপ বিজয়ী ফ্রেঙ্ক পুসকাস, লুই ফিগো, সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদো, বর্তমান কোচ জিনেদিন জিদানসহ আরো অনেকেরই শেষ ঠিকানা ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোকেই ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার বলছেন স্পেনের সাবেক কোচ ভিসেন্টে ডেল বস্ক।
সম্প্রতি মেসিকে পেছনে ফেলে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর বিজয়ীর মুকুট পরেছেন এই পর্তুগিজ সুপারস্টার। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে শিরোপা উপহার দেবার পাশাপাশি এই প্রথম পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা এনে দিয়েছেন তিনি। এসবই ব্যালন ডি’অর জয়ের পিছনে ভূমিকা রেখেছে। শুরু থেকে এ পর্যন্ত অনেক তারকা খেলোয়াড়ের ক্লাব ছিল মাদ্রিদ।
এসব কারণেই রোনালদোকে সর্বকালের সেরা হিসেবে এগিয়ে রেখেছেন ডেল বস্ক। তার মতে, যে ল্যান্ডমার্ক রোনালদো বানিয়ে রেখে যাচ্ছে তা স্পর্শ কিংবা ছাড়িয়ে যাবার কোনো ক্ষমতা আদৌ কখনোই কারো হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Be the first to comment on "‘রিয়ালের সর্বকালের সেরা ফুটবলার রোনালদো’"