শিরোনাম

রুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

নিউজ ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া ৩৩ ক্রেডিট সিস্টেম বাতিলের দাবিতে আজ রবিবার দ্বিতীয় দিনের মত ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট করছেন শিক্ষার্থীরা।

আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার থেকে এ আন্দোলন শুরু করে এ বর্ষের শিক্ষার্থীরা।

৩৩ ক্রেডিট সিস্টেম বাতিলের দাবি জানিয়ে গত ২২ জানুয়ারি প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছিলো শিক্ষার্থী। স্মারকলিপিতে তারা প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাল দিয়েছিলো। কিন্তু প্রশাসন এই ৫ দিনে কোনো সিদ্ধান্ত না নেয়ার ধর্মঘটে যায় শিক্ষার্থীরা।

 

basic-bank

Be the first to comment on "রুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত"

Leave a comment

Your email address will not be published.


*