নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৩টি নৌকা ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত টেকনাফের নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, আজ ভোরের দিকে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৩টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

Be the first to comment on "রোহিঙ্গাবাহী ৩ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি"