শিরোনাম

লক্ষ্মীপুরে একই পরিবারের দু’সহোদর বোন গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর কমলনগরে একই পরিবারের দুই সহোদর বোন গনধর্ষণের ঘটনায় দু’টি মামলার মধ্যে একটি মামলার প্রধান অভিযুক্ত আসামী মো. খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে স্থানীয় তোরাবগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. খোকন একই উপজেলার তোরাবগঞ্জের মৃত ইসরাফিলের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, দুই বোন ধর্ষণের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এক মামলার প্রধান আসামী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

উলেখ্য, গত ২৯ মার্চ রাতে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১ এপ্রিল দুপুরে ধর্ষনের শিকার দুই বোনের মা বাদী হয়ে দু’টি মামলায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুইজনসহ ৬জনকে আসামী করে ভিকটিমদের মা আমিনা বেগম কমলনগর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে একই পরিবারের দু’সহোদর বোন গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*